৭৭ সিদ্ধেশ্বরী, রমনা, ঢাকা–১২১৭।
২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে!
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক প্রকাশিত “বেসরকারি স্কুল, স্কুল এন্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা–২০২৭” অনুসরণপূর্বক সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
ভর্তি ফরম বিতরণ ও জমা:
২৩ নভেম্বর ২০২৬ থেকে ১৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
ভর্তি পরীক্ষার তারিখ:
২২ ডিসেম্বর ২০২৬।
| শ্রেণি | শূন্য আসন |
|---|---|
| প্রথম শ্রেণি | ১১০টি |
| দ্বিতীয় শ্রেণি | ৫৫টি |
| তৃতীয় শ্রেণি | ৫২টি |
| চতুর্থ শ্রেণি | ৫০টি |
| পঞ্চম শ্রেণি | ৫০টি |
| ষষ্ঠ শ্রেণি | ৫২টি |
| সপ্তম শ্রেণি | ৫২টি |
| অষ্টম শ্রেণি | ৫৫টি |
| নবম শ্রেণি (মানবিক) | ৫০টি |
| নবম শ্রেণি (ব্যবসায় শিক্ষা) | ৫০টি |
| নবম শ্রেণি (বিজ্ঞান) | ৫০টি |
| সর্বমোট | ৬২৬টি |
১. প্রথম শ্রেণিতে ভর্তি:
সরকারি নীতিমালা অনুযায়ী প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। শিক্ষার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৭ তারিখে ন্যূনতম ৬ বছর পূর্ণ হতে হবে। অনলাইন জন্ম নিবন্ধন সনদ থাকা বাধ্যতামূলক।
২. অন্যান্য শ্রেণিতে ভর্তি:
দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসন সাপেক্ষে লিখিত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
৩. প্রয়োজনীয় কাগজপত্র:
ভর্তি আবেদনপত্রের সঙ্গে শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি, পাসপোর্ট সাইজের ছবি এবং পূর্ববর্তী শ্রেণির প্রত্যয়নপত্র/নম্বরপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিতে হবে।
আব্দুল হাই মিয়া
০১৭২৪-৩০৫১৩১, ০১৬৪৩-৩৪৭৯৩২
তৌফিকুল ইসলাম
০১৭২৩-০৯০৩০২৯
মোহাম্মদ শামছ উদ্দিন
অধ্যক্ষ/প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
০১৭১৫-৪৬০৮১০, ০১৩০৯-১০৮৩৬১
উম্মে ছায়মা খানম
সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
০১৭৯৩-৩৪৯২৯৮
সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
৭৭ সিদ্ধেশ্বরী, রমনা, ঢাকা–১২১৭।